পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের - The News Lion

পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের




দি নিউজ লায়ন ;  মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জন বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে সোমবার খুব সকালে নদীয়ার চাপড়া থানার অন্তর্গত চাপড়া পদ্মমালা রাজ্য সড়কে। জানা যায়, এই দিন সকালে ওই তিন বাইক আরোহী দ্রুত গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালিভর্তি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। 


 ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বাইক আরোহীর। মৃত ব্যক্তিদের দের নাম,ইকবাল মন্ডল,মিরকাশেম ইমাদুল মন্ডল ও হাকিম। এরা প্রত্যেকেই হাটখোলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা স্থানীয় পুলিশ প্রশাসনের। মৃতদেহ গুলি উদ্ধার করার পাশাপাশি সম্পূর্ণ বিষয়টি তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.